মোঃএনায়েত হোসেনঃ নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির উদ্যেগে মতবিনিময় সভায় ব্যবসায়ী ও রাজনৈনতিক নেতা সহ সকলে মাদক, ছিনতাইকারী ও কিশোরগ্যাং সদস্যদের প্রতিরোধের ঘোষণা দেন। শনিবার দুপুরে জেলা শহরের ঐতিহ্যবাহি দত্তেরহাট বাজারে পৌর ব্যবসায়ী সমিতির উদ্যেগে মতবিনিময় সভায় এমন উদ্যেগ প্রকাশ করেন ব্যবসায়ীগণ। প্রবীন ব্যবসায়ী মফিজ উল্ল্যাহ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির সভাপতি ও বিশিষ্ট রাজনীতিবিধ শহিদুল ইসলাম কিরণ, আরও বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ ছাবের আহাম্মদ, নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির কার্যকারী সভাপতি মোঃ জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক হাসানুল হাবিব, ব্যবসায়ী মোঃ মাসুদ, কামরুল ইসলাম, মোসলে উদ্দিন রোমান ও সাহাব উদ্দিন সহ অনেকে। ব্যবসায়ীরা উদ্যেগ প্রকাশ করে বলেন, শত বছরের ঐতিহ্যবাহি দত্তেরহাট বাজার আজ মাদক,ছিনতাইকারী ও কিশোরগ্যাং সদস্যদের কারণে সুনাম হারিয়ে ফেলছে আমরা এই বাজারের ঐতিহ্য আবার ফিরিয়ে আনতে চাই। একই সাথে গরু বাজারসহ বাজারের সমস্যাগুলো সমাধাণের আহ্বান জানান। ব্যবসায়ীরা জানান বাজারে মাদক, ছিনতাই ও কিশোরগ্যাং এর তৎপরতা খুব বেড়ে গেছে। আতঙ্কে ব্যবসায়ীরা ও পথচারীরা।
শিরোনাম:
নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত
-
সেন্ট্রাল ডেস্ক
- আপডেট: ০৭:৫১:২৫ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
- ৪










