ঢাকা ১১:০৬ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

হাতিয়ায় ৪ কেজি গাঁজা সহ এক মাদক কারবারি কে আটক করেছে কোস্টগার্ড

বি এন নিউজঃ নোয়াখালীর হাতিয়া উপজেলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজাসহ মোঃ জুয়েল রানা (৩০) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সন্দেহজনক স্পিডবোট জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৬০ হাজার টাকা। সোমবার (০৯ নভেম্বর ২০২৬) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার একটি বিশেষ টিম হাতিয়া উপজেলার চেয়ারম্যান ঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে ওই এলাকায় চলাচলকারী একটি সন্দেহজনক স্পিডবোট তল্লাশি করে ৪ কেজি গাঁজাসহ মো. জুয়েল রানাকে আটক করা হয়।

​আটককৃত মোঃ জুয়েল রানা কুমিল্লার চৌদ্দগ্রাম থানার উজিরপুর ইউনিয়নের চক লক্ষ্মীপুর গ্রামের আলি মিয়ার ছেলে।

​কোস্ট গার্ড জানায়, জব্দকৃত গাঁজা এবং আটক মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের যুবসমাজকে রক্ষা ও মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে ।

আপডেট: ১১:০৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬