বিএনডেক্সঃ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
প্রকাশিত ফলাফলে উপজেলায় ১ হাজার ১১৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ২৯৬ জন। সে হিসাবে উপজেলায় গড় পাসের হার দাঁড়িয়েছে ২৬ দশমিক ৪৮ শতাংশ। পুরো উপজেলায় জিপিএ-৫ পেয়েছেন মাত্র একজন শিক্ষার্থী।
প্রাপ্ত কলেজভিত্তিক ফলাফল অনুযায়ী, হাতিয়া দ্বীপ সরকারি কলেজ থেকে ৪০৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৫৭ জন। প্রতিষ্ঠানটির পাসের হার ১৪ দশমিক ০৪ শতাংশ।
হাতিয়া ডিগ্রি কলেজ থেকে ২১০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৩৪ জন। এ কলেজের পাসের হার ১৬ দশমিক ১৯ শতাংশ।
প্রকৌশলী মো. ফজলুল আজিম কলেজ (হাতিয়া মহিলা কলেজ) থেকে ৩১৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১৫৮ জন। এ প্রতিষ্ঠানের পাসের হার ৪৯ দশমিক ৫৩ শতাংশ। পাশাপাশি এ কলেজের একজন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন।
হাতিয়া কমিউনিটি কলেজ থেকে ২৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৫ জন। প্রতিষ্ঠানটির পাসের হার ২০ দশমিক ৮৩ শতাংশ।
মোহাম্মদ আলী কলেজ থেকে ১৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৩৯ জন। এ কলেজের পাসের হার ২৮ দশমিক ০৬ শতাংশ।
অন্যদিকে, তমরদ্দি হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৩ জন। প্রতিষ্ঠানটির পাসের হার ১৫ শতাংশ।
প্রাপ্ত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, হাতিয়া উপজেলার কলেজগুলোর মধ্যে সবচেয়ে ভালো ফলাফল অর্জন করেছে প্রকৌশলী মো. ফজলুল আজিম কলেজ (হাতিয়া মহিলা কলেজ)। প্রতিষ্ঠানটির পাসের হার ৪৯ দশমিক ৫৩ শতাংশ, যা উপজেলার অন্যান্য কলেজের তুলনায় বেশি। অন্যদিকে, হাতিয়া দ্বীপ সরকারি কলেজে পরীক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি হলেও পাসের হার তুলনামূলক কম।
সামগ্রিকভাবে হাতিয়ায় এইচএসসি পরীক্ষার ফলাফল সন্তোষজনক নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।










