ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

হাতিয়ার জাগলার চরদখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, নিহত- ৫ জীবিত উদ্ধার -১

বিএন নিউজঃ হাতিয়া উপজেলার জাগলার চরে চরদখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে ৫ জনের মৃত্যু ১ জনকে আহত অবস্থায় জীবিত উদ্ধার। এই ঘটনায় আহত হয়েছেন অনেকে।

মঙ্গলবার সকাল থেকে দিনভর থেমে থেমে এই সংঘর্ষ ঘটে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর পর সংঘর্ষ থামলেও সেখানে থমথমে পরিবেশ বিরাজ করছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মেঘনার বুকে জেগে ওঠা নতুন চর দখলকে কেন্দ্র করে গত কয়েকদিন যাবতই সুখচর ইউনিয়নের জাগলার চরে স্থানীয় আলাউদ্দিন গ্রুফ ও শামসু গ্রুফের মধ্যে সংঘর্ষ চলে আসছিলো। একই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেও দুই পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষ হয়। এতে বহু হতাহতের ঘটনা ঘটে। এখন পর্যন্ত পুলিশ পাঁচ জনের মরদেহ উদ্ধার করে। নিহতরা হলেন সুখচর ইউনিয়নের ৬ নম্বার ওয়ার্ডের মহিউদ্দিনের ছেলে আলাউদ্দিন,পৌরসভা ৫নং ওয়ার্ডের  শাহে আলমের ছেলে হকসাব, জাহাজমারা ২নং ওয়ার্ডের সামছুদ্দিনের ছেলে মোবারক হোসেন সোহান,সুবর্ণচর উপজেলার জয়নাল আবদিনের ছেলে,আবুল কাশেম, কামাল উদ্দিন পিং অজ্ঞাত। জীবিতে উদ্ধার ব্যাক্তির নাম নিঝুম দ্বীপ ৭নং ওয়ার্ডের মোঃ খবির উদ্দিনের ছেলে মোঃ সোহরাব উদ্দিন। জীবিত উদ্ধার আহত সোহরাবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেকসে চিকিৎসা দেয়া হচ্ছে।

হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, একটি মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে রয়েছে।চারটি মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার হাতিয়া থানায় আনা হয়েছে। তাদের সুরতহাল কারে আগামীকাল পোস্টমাটমের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে।

সর্বাধিক পঠিত

হাতিয়ায় বহুল প্রতিক্ষিত স্বপ্নের ফেরি চলাচলের উদ্বোধন

হাতিয়ার জাগলার চরদখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, নিহত- ৫ জীবিত উদ্ধার -১

আপডেট: ০১:১০:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫