বি এন ডেক্সঃ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের আওতায় অভ্যন্তরীণ জলাভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। স্থানীয় জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি, জলজ সম্পদ সংরক্ষণ এবং মৎস্যসম্পদের টেকসই উন্নয়নের লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
সোমবার (১২ অক্টোবর) সকালে হাতিয়া উপজেলার ২২টি পুকুরে এসব পোনামাছ অবমুক্ত করা হয়। উপজেলা মৎস্য দপ্তর, হাতিয়া, নোয়াখালীর উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়।
পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল এবং সুবর্ণচর-হাতিয়ার অতিরিক্ত মৎস্য কর্মকর্তা ফয়েজুর রহমান।
কর্মসূচির মাধ্যমে প্রাতিষ্ঠানিক জলাশয় ও অভ্যন্তরীণ জলাভূমিতে মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি স্থানীয় পর্যায়ে মাছের চাহিদা পূরণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে জলাশয়গুলোকে মৎস্যসম্পদে সমৃদ্ধ করা এবং মাছ চাষে সংশ্লিষ্টদের উৎসাহিত করার ক্ষেত্রেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপজেলা মৎস্য দপ্তরের এ কার্যক্রমের মাধ্যমে জলজ সম্পদের সুষ্ঠু ব্যবহার ও মৎস্য উৎপাদন বৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।










