বিএন নিউজ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বইছে নির্বাচণী হাওয়া। প্রথম দিন থেকেই প্রচার-প্রচারণা, মিছিল-পাল্টা মিছিলে সরগরম হয়ে উঠেছে পুরো হাতিয়া। নির্বাচনী উত্তাপের এই সময়ে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে হাতিয়ায় সর্বোচ্চ সতর্ক অবস্থানেআইন শৃংখলা বাহিনী।
আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে রয়েছে নৌ-বাহিনী, কোস্ট গার্ড ও পুলিশ প্রশাসন। দিনভর টহলের পাশাপাশি সন্ধ্যার পরও গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় নিরাপত্তা টহল জোরদার রয়েছে।
দ্বীপ এলাকা হওয়ায় হাতিয়ায় পুলিশ ও কোস্ট গার্ডের পাশাপাশি নৌ-বাহিনীকে বিশেষভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিবাদি সরকার পরিবর্তনের পর থেকেই হাতিয়ায় নৌ-বাহিনীর উপস্থিতি রয়েছে। তারা দ্বীপ সরকারি কলেজের একটি ছাত্রাবাসে অস্থায়ী ক্যাম্প স্থাপন করে প্রতিনিয়ত কার্যক্রম পরিচালনা করে আসছে। নির্বাচন ঘনিয়ে আসার পাশাপাশি নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করতে নৌ-বাহিনীর সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। ২০ জানুয়ারি থেকে হাতিয়ায় অতিরিক্ত নৌ-বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
প্রতিদিন হাতিয়ার বিভিন্ন হাট, ঘাট থেকে শুরু করে নিঝুম দ্বীপ পর্যন্ত স্থল ও নৌ-পথে টহল দিচ্ছেন বাহিনীর সদস্যরা। কখনো যানবাহনে, কখনো পায়ে হেঁটে দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে তাঁদের।নৌ-বাহিনীর চট্টগ্রাম মিডিয়া কর্মকর্তা জানান, এর আগেও হাতিয়ায় ‘ডেভিল হান্ট’সহ বিভিন্ন অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে নৌ বাহিনী।নির্বাচনের সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাই তাদের প্রধান লক্ষ্য।
নির্বাচনী পরিস্থিতি সম্পর্কে হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম জানান, এলাকায় উত্তেজনা সৃষ্টির কোনো সুযোগ নেই। প্রশাসনের সার্বক্ষণিক নজরদারি রয়েছে। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে।










