বিএন নিউজঃ হাতিয়ায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ব্যাচ–২০২০ যোগদান (২০২৩) এর ৩য় বর্ষপূর্তি উপলক্ষে এক পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
২৪ জানুয়ারি (শনিবার) বেলা ১১টায় হাতিয়া দ্বীপ উন্নয়ন সংস্থার হলরুমে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
নিঝুমদ্বীপ বিদ্যা নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফজলুল আজিম সাকিল এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান। বক্তব্য রাখেন পুর্ব বিরবিরি মৌঃ আব্দুল খালেক সঃপ্রাঃবিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ আবু সায়েম,দক্ষিন চর আমান উল্ল্যাহ সঃ প্রাঃ বিঃ সহকারি শিক্ষক আজরপ হোসেন রাফি।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সহকারি শিক্ষক দক্ষিন পশ্চিম চর আমান উল্ল্যাহ সঃপ্রাঃ বিঃ মোঃ মাকছুদুর রহমান ও পুর্ব বিরবিরি মৌঃ আব্দুল খালেক সঃ প্রাঃ বিদ্যালয়ের আরিফুল ইসলাম সাগর।
এতে ব্যাচ–২০২০ এর শিক্ষক শিক্ষিকা সহ সংশ্লিষ্ট অতিথিরা অংশগ্রহণ করেন। পুনর্মিলনীতে স্মৃতিচারণ, মতবিনিময় ও সৌহার্দ্যপূর্ণ আড্ডার আয়োজন রাখা হয়েছে।
আয়োজকরা সংশ্লিষ্ট সকলকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন।










