ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

হাতিয়ায় বহুল প্রতিক্ষিত স্বপ্নের ফেরি চলাচলের উদ্বোধন

বিএন ডেক্সঃ স্বাধীনতার ৫৪ বছর পর মূল ভূখণ্ডের সঙ্গে দ্বীপবাসীর যোগাযোগ ব্যবস্থা সহজতর করতে হাতিয়ার নলচিরা ঘাট থেকে চেয়ারম্যান ঘাট পর্যন্ত মেঘনা নদীর ১৭ কিলোমিটার নৌরুটে চালু হয়েছে ফেরি চলাচল। ‌‌এতে করে সকল প্রকার যানবাহন সহ যাত্রী পারাপার সহজ হল। অতি দ্রুত স্বপ্নের ফেরি চালু হয়েছে দেখে উচ্ছ্বসিত হাতিয়া দ্বীপ বাসী ।
শুক্রবার ৩০ জানুয়ারি বিকেলে হাতিয়ার নলচিরা নৌ ঘাটে ফেরি সার্ভিস উদ্বোধন করেন নৌ‌‌ মন্ত্রণালয়ের সচিব ডঃ নূর নাহার চৌধুরী । অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিসির চেয়ারম্যান আরিফ আহম্মেদ মোস্তফা, হাতিয়া দ্বীপ সমিতি ঢাকার সভাপতি ডা. জাহেদুল আলম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন যতন।উল্লেখ্য হাতিয়ায় একটি পৌরসভার ও এগারো টি ইউনিয়ন নিয়ে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া।
পাঁচ লাখ অধ্যুষিত এই দ্বীপের তিন দিকে মেঘনা ও এক দিকে বঙ্গোপসাগর। দ্বীপটিতে যোগাযোগের একমাত্র মাধ্যম নৌপথ । উত্তাল ঢেউয়ের সাথে লড়াই করে নৌকা, ট্রলার, স্প্রিড বোট, সী ট্রাকে জীবনের ঝুঁকি নিয়ে এই দ্বীপের লোক জন কে নদী পার হতে হয়। বর্ষায় ও বৈরী আবহাওয়ার কারণে অনেক সময় সকল প্রকার নৌযান চলাচল বন্ধ থাকে । ওই সময় জরুরি প্রয়োজনে চলাচল কারী যাত্রীরা ও মুমূর্ষু রোগীরা চরম ভোগান্তিতে পড়তে হয় ।
এতে করে অনেক রোগীকে মূল ভূখণ্ডে এনে চিকিৎসা করাতে না পেরে মৃত্যুর মুখে ধাবিত হতে দেখা গেছে ।বর্ষায় দ্বীপ উপজেলায় পণ্য আমদানি রফতানি অনেকাংশে বন্ধ হয়ে পড়ে ।‌ এই নৌপথে ফেরি চলাচল শুরু হওয়ায় বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলার সঙ্গে মূল ভূখণ্ডের মধ্যে একটি নিরাপদ নৌযোগাযোগ মাধ্যম তৈরি হল। এতে করে বাস, ট্রাক, প্রাইভেট কার, মটর সাইকেল সহ সব ধরনের যানবাহন পারাপার সহজতর হল। যার ফলে অর্থনীতি, কৃষি, মৎস্য ,স্বাস্থ্য , ও পর্যটন খাতে নতুন গতি আসবে বলে মনে করেন স্থানীয়রা।

সর্বাধিক পঠিত

হাতিয়ায় বহুল প্রতিক্ষিত স্বপ্নের ফেরি চলাচলের উদ্বোধন

হাতিয়ায় বহুল প্রতিক্ষিত স্বপ্নের ফেরি চলাচলের উদ্বোধন

আপডেট: ১১:১৮:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬