বিএন নিউজঃ “ঐক্যবদ্ধ বাংলাদেশ”জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মূখ্য সমন্বয়ক ও নোয়াখালী -৬ হাতিয়া আসনের এনসিপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ আব্দুল হান্নান মাসুদ কে সমর্থন করে ১০ দলীয় জোটের উদ্যোগে মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে উপজেলা সদরস্থ উপজেলা নাগরিক পাটি (এনসিপির) নির্বাচন কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
পৌরসভা জামায়াত মনোনীত মেয়র প্রার্থী সাব্বির আহমেদ তাফসিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন হাতিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর মাস্টার বোরহানুল ইসলাম । উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাতিয়া আসনের প্রার্থী এডভোকেট শাহ্ মাহফুজুল হক, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) প্রার্থী আবুল হোসেন বাবুল, খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা আজমীর হোসেন প্রমুখ।
সভায় ১০ দলীয় জোটের প্রার্থীদের পূর্ণ সমর্থন পাওয়ায় এনসিপির প্রার্থী আব্দুল হান্নান মাসুদ সকলকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আসন্ন নির্বাচনে সবাইকে শাপলা কলি মার্কার পক্ষে জোরালো ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানান। একটি উন্নত আধুনিক ও নিরাপদ হাতিয়া বির্নিমানে আমরা ঐক্যবদ্ধ। সবাইকে সঙ্গে নিয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত একটি মডেল হাতিয়া গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন হান্নান মাসউদ।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী এডভোকেট শাহ্ মাহফুজুল হক বলেন, আমরা কাউকে ভোটের পরিবেশ নষ্ট করতে দেব না। এই হাতিয়া বন ও জলদস্যুদের নিরাপদ আশ্রয় স্থল হতে দেব না। দ্বীপের উন্নয়নে সকলে মিলে মিশে কাজ করব। কোন নিরাপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হয় সে-দিকে আমরা খেয়াল রাখব এবং প্রশাসন কে সেই দিকে সজাগ দৃষ্টি রাখতে অনুরোধ করব।
উক্ত সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন এনসিপির উপজেলার আহ্বায়ক মাষ্টার শামছুল তিব্রিজ, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা শাখার সভাপতি মাওলানা ইউনুছ সাইফি।










