বিএন নিউজ ।। নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় জাতীয় সংসদ নির্বাচন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী বিরুদ্ধে পক্ষ পাতের অভিযোগ ও এনসিপির লোকজনের সমন্বয়ে ধানের শীষ প্রতীকের সমর্থকদের মারধর করে আহত করার অভিযোগে সাংবাদিক সম্মেলন করেছেন বিএনপির ধানের শীষের প্রার্থী মাহবুব রহমান শামীম। তিনি অভিযোগ করেন পরিকল্পিত ভাবে ধানের শীষ প্রতীকের প্রার্থী কে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে উপরোক্ত ঘটনা ঘটানো হয়েছে ।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে হাতিয়া উপজেলা সদরে ধানসিঁড়ি রেস্ট হাউজে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় আহত কয়েকজন ব্যক্তি ও ভুক্তভোগী বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।উক্ত সংবাদ সম্মেলনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান শামীম অভিযোগ করেন বলেন, ভোটের আগের দিন হরনী ও চাননদী ইউনিয়নে ধানের শীষের কর্মীদের পিটিয়ে আহত করেছে কোস্টগার্ড। পরের দিন ও এক ই অবস্থা করেছে কোস্টগার্ড। সংসদ নির্বাচনের আগের রাত এবং ভোটের দিন হাতিয়ার প্রতিটি এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী ও ন্যাশনাল সিটিজেন্স পার্টি (এনসিপি)-এর লোকজন যৌথভাবে ধানের শীষ প্রতীকের সমর্থকদের ওপর হামলা চালিয়েছে।তিনি বলেন, “আমি আগেই বলেছিলাম নির্বাচন হবে উৎসবমুখর পরিবেশে, কোনো বিশৃঙ্খলা হতে দেওয়া যাবে না। কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে নৌবাহিনী, কোস্ট গার্ড এবং শাপলা কলি প্রতীকের সমর্থকরা একযোগে হরনী, চানন্দী, বুড়িরচর, জাহাজমারা, সোনাদিয়া , নিঝুম দ্বীপ ও সুখচর এলাকায় আমাদের নেতাকর্মীদের মারধর করে আহত করেছে। ভোটের দিন তাদের রাস্তায় দাঁড়াতে ও দেওয়া হয়নি, ফলে ভোট প্রদানে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়।”। তিনি আরও অভিযোগ করেন, হাতিয়ায় দায়িত্বরত নৌ-কন্টিনজেন্ট কমান্ডার আলী হায়দারের কর্মকাণ্ডে পক্ষপাতদুষ্ট আচরণ পরিলক্ষিত হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, গত দুই দিনে বিএনপির দুই শতাধিক কর্মী-সমর্থক আহত হয়েছেন। আহতদের অনেকেই হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মাহবুব রহমান শামীম আরও বলেন, হাতিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটের দিন নৌবাহিনীর সদস্যরা তার সঙ্গেও অকারণে বিতর্কে জড়িয়ে পড়েন। এতে করে তার ভোটারেরা শংকিত হয়ে পড়ে। সংবাদ সম্মেলনে তিনি বলেন শুক্রবার দুপুরে সুখচর ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় তার সমর্থকদের উপর হামলা করা হয়েছে। বাড়ি ঘর ভেঙে ফেলছে। অবিলম্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি নোয়াখালী জেলা প্রশাসনের জরুরি সহযোগিতা কামনা করেন।
এ সময় হাতিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফারজানা বলেন, “ধানের শীষের পক্ষে কাজ করার কারণে এনসিপির লোকজন আমার স্বামী ইসমাইলকে মারার জন্য ধাওয়া করেছে। ভয়ে সে এখন বাড়িতে থাকতে পারছে না। আমাদের ঘরে ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে। বিএনপি নেতা লুৎফুল্লাহিল নিশান অভিযোগ করে বলেন, ভোটের আগেরদিন রাতে নৌবাহিনীর সদস্যরা জাহাজমারায় তার বাড়িতে গিয়ে তাকে ও তার ছেলেমেয়েদের নানাভাবে জিজ্ঞাসাবাদ করে ভয়ভীতি প্রদর্শন করেছে। জাহাজমারা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহরাজ অভিযোগ করেন, ওই দিন নৌবাহিনীর সদস্যরা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। তমরদ্দি ইউনিয়ন বিএনপির সভাপতি তানবীর হায়দার বলেন, নৌবাহিনী তার বাড়িতে গিয়ে তাকে ও তার সন্তানদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেছে।উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ইলিয়াস অভিযোগ করেন, “উপজেলা নির্বাহী কর্মকর্তাকে একাধিকবার অভিযোগ দিলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে সুখচর ইউনিয়নে এনসিপির ফরিদ ওরফে ফরিদ বাহিনী এখনও বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছে।”এদিকে হাতিয়া উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সাবেক সভাপতি আলাউদ্দিনও সাংবাদিক সম্মেলনে বক্তব্য রেখে নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা বাহিনী ও ন্যাশনাল সিটিজেন্স পার্টি (এনসিপি)-এর সমন্বয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর বিভিন্ন স্থানে হামলার অভিযোগ করেন। তিনি বলেন, পরিকল্পিতভাবে বিএনপির কর্মী-সমর্থকদের ভয়ভীতি ও শারীরিক নির্যাতনের মাধ্যমে ভোটের মাঠ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, চানন্দী ইউনিয়নের যুবদল নেতা জসিম উদ্দিন, নিঝুম দ্বীপে মোতালেব, ইউনিয়ন ছাত্রদল আহ্বায়ক সমিরসহ বিএনপি কর্মী দিলাল, বাদশা ও আরিফ হামলায় আহত হয়েছেন। এছাড়া পৌরসভা এলাকায় ফখরুলসহ প্রায় দুই শতাধিক বিএনপি নেতাকর্মীকে মারধর করে আহত করার অভিযোগ করা হয়।পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি প্রার্থী মাহবুব রহমান শামীম বলেন, এনসিপির পক্ষ থেকে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। “আমাদের ভুক্তভোগীরা আজ আপনাদের সামনেই উপস্থিত রয়েছেন—এটাই তার প্রমাণ,” বলেন তিনি। উপরোক্ত অভিযোগের বিষয়ে কোস্টগার্ড ও নৌ বাহিনীর পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য নির্বাচনে ১১ দলীয় জোট তথা এনসিপির শাপলা কলি প্রতীকের প্রার্থী আবদুল হান্নান মাসুদ বিজয়ী হন।
শিরোনাম:
হাতিয়ায় নির্বাচনে পক্ষপাত মুলক আচরন ও বিএনপির সমর্থকদের বাড়ি ঘরে হামলার অভিযোগে ।। বিএনপি প্রার্থী মাহবুবুর রহমান শামীমের সংবাদ সম্মেলন।
-
সেন্ট্রাল ডেস্ক
- আপডেট: ১০:১৩:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
- ৯
সর্বাধিক পঠিত










