ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬

হাতিয়ায় চোরাইকৃত ২৮৫ বস্তা চিনি জব্দ

বিএন নিউজঃ নোয়াখালীর হাতিয়ায় পৃথক অভিযান চালিয়ে  উপজেলা প্রশাসন ও হাতিয়া থানা পুলিশ।  বিভিন্ন স্থান থেকে ২৮৫ বস্তা চোরাইকৃত চিনি জব্দ করেছে।

জানা গেছে, শনিবার মধ্য রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত পৃথকভাবে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেনের দিকনির্দেশনায় এসআই প্রতীক পালের নেতৃত্বে আফাজিয়া বাজারে অভিযান চালায়। অভিযানকালে ওই বাজারের সাহেদ ও রিয়াজ উদ্দিনের ভাড়াকৃত গুদাম থেকে ২শত বস্তা চিনি জব্দ করা হয়। অভিযানের খবর টের পেয়ে তারা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি

এদিকে শনিবার দুপুরে হাতিয়া উপজেলার ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্টেট ও উপজেলা  নির্বাহী কর্মকর্তা আলা উদ্দিনের নেতৃত্বে চরকিং ইউনিয়নের ৩নং ওয়াড়ে অভিযান চালিয়ে হেলাল বেপারীর ব্যবসায়ের গুদাম থেকে ৭ বস্তা ও তার বাড়ি থেকে ৭৮ বস্তা চিনি জব্দ করা হয়। জব্দকৃত চিনির বস্তাগুলোর মধ্যে ৬০ কেজি, ৪৫ কেজি করে চিনি রয়েছে।

দীর্ঘদিন থেকে হাতিয়ার কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্ন স্থান থেকে আসা চোরাই মালামাল কম মূল্যে ক্রয় করে বেশি মূল্যে বিক্রি করে আসছে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আলা উদ্দিন জানান, জব্দকৃত চিনিগুলো সংরক্ষণ রাখা হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় মামলাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

হাতিয়ায় চোরাইকৃত ২৮৫ বস্তা চিনি জব্দ

হাতিয়ায় চোরাইকৃত ২৮৫ বস্তা চিনি জব্দ

আপডেট: ১২:১৭:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬