বিএননিউজ।। নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় ১ হাজার ৩৩০ লিটার চোরাই ডিজেল সহ ২ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন।
চোরাই ডিজেল সহ আটক কৃতরা হচ্ছে হাতিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আবুল কাশেমের ছেলে মোঃ রাসেল (২২) এবং ফরাজি গ্রামের আজহার আহম্মদের ছেলে মোঃ জাফর (৩৫)। হাতিয়া থানার ওসি মোঃ কবির হোসেন জানান, দেশের চলমান পরিস্থিতিতে তেলের মজুদ ঠেকাতে হাতিয়া পৌরসভার বিভিন্ন বাজারে অভিযানের সময় বৃহস্পতিবার দুপুর ১২টার সময় পৌরসভার ৩ নং ওয়ার্ডের পাঁচ বিঘা গ্রামের নবীর ভূঁইয়া স’মিলের উত্তর পাশের সড়ক থেকে ৪ ড্রাম (৭৬০ লিটার) চোরাই ডিজেল উদ্ধার করা হয়। পরে দুপুর ১টা ৪৫ মিনিটে পৌরসভার এমপির পোল এলাকা থেকে আরও ৩ ড্রাম (৫৭০ লিটার) ডিজেল উদ্ধার করা হয়। ওই সময় চোরাই ডিজেল সংরক্ষণের অভিযোগে দুইজনকে আটক করা হয়।
তিনি আরো জানান, এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
শিরোনাম:
হাতিয়ায় ১,৩৩০ লিটার চোরাই ডিজেল সহ ২ জন আটক
-
সেন্ট্রাল ডেস্ক
- আপডেট: ০৭:০৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
- ০
সর্বাধিক পঠিত










