বি এন নিউজঃ ইলিশ সহ সামুদ্রিক মৎস্য সম্পদের প্রজনন বৃদ্ধি ও সংরক্ষণের লক্ষ্যে বুধবার (১৫ এপ্রিল ) থেকে শুরু হয়েছে ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, আগামী ১১ জুন পর্যন্ত এই ৫৮ দিন সাগরে সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে। নোয়াখালীর হাতিয়া উপজেলা মৎস্য বিভাগ এই নিষেধাজ্ঞা সফল করতে ইতোমধ্যে উপকূলীয় এলাকায় ব্যাপক প্রচারণা চালিয়েছেন। নিষেধাজ্ঞা মেনে চলতে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন।
নিষেধাজ্ঞার খবর পেয়ে হাতিয়ায় বিভিন্ন মাছঘাটে জেলেদের ব্যস্ততা দেখা গেছে। সাগরে থাকা জেলেরা তাদের জাল ও ট্রলার নিয়ে তীরে ফিরে এসেছেন। ফলে ঘাটে সারি সারি ট্রলার নোঙর করে রাখা হয়েছে। আবার অনেক জেলে কে জাল মেরামতের কাজ করতে দেখা গেছে। নিষেধাজ্ঞা শুরুর প্রথম দিনেই সাগরে কোন মাছ ধরা ট্রলার ঘাট থেকে ছেড়ে যায়নি বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।
হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত) মোঃ ফয়েজুর রহমান জানান , নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রশাসন পুরোপুরি প্রস্তুত। তিনি জানান, নিষেধাজ্ঞা চলাকালীন প্রত্যেক জেলেকে পর্যায়ক্রমে ৭৭ কেজি করে ভিজিএফ চাল সহায়তা দেওয়া হবে। এছাড়া জল সীমানায় অবৈধ অনুপ্রবেশ এবং মাছ ধরা রোধে মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ-পুলিশের টহল জোরদার করা হয়েছে।
শিরোনাম:
সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা মেনে চলতে হাতিয়া মৎস্য বিভাগের উদ্যোগে ব্যাপক প্রচার প্রচারণা।।
-
সেন্ট্রাল ডেস্ক
- আপডেট: ০২:০৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
- ০
সর্বাধিক পঠিত










