বিএন নিউজঃনোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিতকরণ,নির্ভুল রোগ নির্ণয়ের লক্ষ্যে সফিউল আলম আধুনিক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে দোয়া,মোনাজাত ও আলোচনা সভার মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে এ সেবাধর্মী প্রতিষ্ঠানের কার্যক্রম উদ্বোধন করা হয়।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষাবিদ অধ্যক্ষ এনামুল হক, অধ্যক্ষ তোফায়েল আহমেদ,প্রধান শিক্ষক আনম হাচান, শিশু বিশেষজ্ঞ ডাঃমিজানুর রহমান, গাইনি বিশেষজ্ঞ ডাঃআকলিমা, কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাঃকাজী আল বারুনী, সাবেক চেয়ারম্যান মনির উদ্দিন ও হাতিয়া প্রেসক্লাবের সভাপতি মো. ফিরোজ উদ্দিন।
হাতিয়ার মতো একটি দ্বীপাঞ্চলে প্রায় ৮ লাখ মানুষের বসবাস হলেও দীর্ঘদিন ধরে মানসম্মত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত ছিল। নতুন এই হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার চালু হওয়ার ফলে স্থানীয় জনগণ উন্নত, দ্রুত ও নির্ভরযোগ্য চিকিৎসা সেবা পাওয়ার সুযোগ পাবেন বলে বক্তারা জানান।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, চিকিৎসক, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।










