ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

হাতিয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে অধিক ফলন নিশ্চিতে কর্মশালা

নিজস্ব প্রতিবেদকঃ হাতিয়া উপজেলায় ব্র্যাক সিড এন্ড এগ্রো এন্টারপ্রাইজের আয়োজনে  আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগের মাধ্যমে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ বিষয়ে এক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(৯জুন) উপজেলার আম্বিয়া কমিউনিটি সেন্টারে ব্র্যাক সিড এন্ড এগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে এ কর্মশালা আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিভিন্ন ধরনের সবজি বীজ ও হাইব্রিড ধানের ফলন বৃদ্ধির কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পাশাপাশি কৃষিতে রাসায়নিক কীটনাশকের বিকল্প হিসেবে বায়ো পেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব, উপকারিতা এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব ছিলেন নোয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আশিষ কুমার, উপজেলা কৃষি অফিসার আব্দুল বাসেত সবুজ, উপসহকারি কৃষি অফিসার আলতাফ হোসেন, হাতিয়া প্রেসক্লাব সভাপতি মোঃ ফিরোজ উদ্দিন। এ ছাড়াও উপস্থিত ছিলেন ব্র্যাক সিড এন্ড এগ্রো এন্টারপ্রাইজের রিজিওনাল সেলস ম্যানেজার মোঃমনিরুজ্জামান খান,টেরিটোরি সেলস অফিসার মোঃজোবাযের হোসেন।

দিনব্যাপী কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় ৫৬ জন মডেল কৃষক ও রিটেইলার অংশগ্রহণ করেন। তারা বিভিন্ন ধরনের সবজি বীজ ও ব্র্যাকের হাইব্রিড ধান,বায়োপেস্টিসাইড ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা, প্রয়োগ পদ্ধতি এবং মাঠপর্যায়ে এর কার্যকারিতা সম্পর্কে ধারণা লাভ করেন।

আপডেট: ০১:৫১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬