বি,এন,প্রতিনিধি:বিছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপে জোয়ারের সময় ভেসে আসা অজ্ঞাত পরিচয় অজ্ঞাত ব্যক্তির মরদেহটি ৩০ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বিকাল সাড়ে ৪টায় দিকে নিঝুমদ্বীপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাসি মার্কেট সংলগ্ন কেওড়া বন থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন হাতিয়া থানার ওসি মো. কবির হোসেন।
তিনি বলেন, ‘সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদরে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে নিঝুমদ্বীপ পুলিশ তদন্ত কেন্দ্রে।
এর আগে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হাসি মার্কেট সংলগ্ন কেওড়া বনে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।
পুলিশ ও নৌ-পুলিশের মধ্যে ‘সমন্বয়হীনতার’ কারণে মরদেহটি উদ্ধারে বিলম্ব হচ্ছে বলে অভিযোগ তোলেন স্থানীয় বাসিন্দারা।
নিঝুমদ্বীপ পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সুমন বণিক বলেন, কেওড়া বাগানটি মূল সড়ক থেকে প্রায় এক কিলোমিটার দূরে এবং বাগানে জোয়ারের পানি থাকায় মরদেহটি তাৎক্ষণিক উদ্ধার করা সম্ভব হয়নি।
আজ দুপুর থেকে মরদেহটি উদ্ধারের চেষ্টা চালানো হলেও বনে জোয়ারের পানি থাকায় বেশ বেগ পেতে হয়। বিকেলে ভাটার সময় পরিস্থিতি অনুকূলে আসলে মরদেহটি উদ্ধার করে জেলা সদরে পাঠানোর প্রস্তুতি চলছে।
নিঝুমদ্বীপ নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক আশিকুর রহমান বলেন, আমরা গতরাতে এবং আজ সকালে ঘটনাস্থলে পরিদর্শন করি। দুপুর থেকে পুলিশের পাশাপাশি নৌ পুলিশ মরদেহটি উদ্ধারের চেষ্টা করে। বিকাল ৪টা ৩০ মিনিটে মরদেহ উদ্ধারের সম্ভব হয়েছে।’










