ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

হাতিয়ায় জেন্ডারভিত্তিক সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা

Oplus_151126018

বি,এন, প্রতিনিধিঃ  বিছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় জেন্ডারভিত্তিক সহিংসতা (GBV) ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে হাতিয়া থানার আয়োজনে  উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল বাছেদ সবুজ, উপজেলা প্রকৌশলী ইমদাদুল হক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এবং হাতিয়া প্রেসক্লাবের সভাপতি মো. ফিরোজ উদ্দিন।।

সভায় বক্তারা বলেন, জেন্ডারভিত্তিক সহিংসতা ও বাল্যবিবাহ সমাজের জন্য একটি বড় অভিশাপ। এসব অপরাধ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, ধর্মীয় নেতা, গণমাধ্যমকর্মী এবং সর্বস্তরের জনগণকে একযোগে কাজ করতে হবে। বিশেষ করে কিশোর-কিশোরীদের সচেতন করে তুলতে এবং বাল্যবিবাহের কুফল সম্পর্কে সমাজে ব্যাপক প্রচার চালানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ রোধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। পরিবার থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজের প্রতিটি স্তরে সচেতনতা তৈরি করা গেলে এ ধরনের অপরাধ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সভার শেষে জেন্ডারভিত্তিক সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সর্বাধিক পঠিত

হাতিয়ায় জেন্ডারভিত্তিক সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা

হাতিয়ায় জেন্ডারভিত্তিক সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা

আপডেট: ০২:৪৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬