বি,এন,নিউজঃনোয়াখালীর হাতিয়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীরহাতিয়া শাখার উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে একটি গণমিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ জামে মসজিদের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
উক্ত সমাবেশে উপজেলা জামায়াতের আমীর মাষ্টার বোরহানুল ইসলাম এর সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহবাগ পশ্চিম থানার আমীর কেন্দ্রীয় মজলিশে সুরার সদস্য এডঃ শাহ মাহফুজুল হক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক ছাত্রশিবির সভাপতি মাওঃ সাব্বির আহমেদ তাফসির, পৌরসভা আমীর মাওলানা তাওফিকুল ইসলাম, মাওলানা আরিফুল মাওলা এবং ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. আবদুল ওহাব।
বক্তারা গনভোটের রায় বাস্তবায়ন করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহবান জানান এবংজুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্নার প্রতি শ্রদ্ধা জানিয়ে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
উক্ত অনুষ্ঠানে হাতিয়া উপজেলা আই বি ডব্লিউ এফ সভাপতি আব্দল কাদের,জামায়তে ইসলামী উপজেলা সেক্রেটারী মাওঃফয়জুল বারী তারিফ ও মাওঃ আমজাদ হোসেনের শৃংখলায় সার্বিক তত্বাবধায়নে সমাপ্তি হয়।










