মোঃ এনায়েত হোসেনঃ নোয়াখালী জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগের যৌথ উদ্যোগে উদ্যোগে নোয়াখালীতে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা ও বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি শুরু হয়েছে। আজ সকাল ১১ টায় জেলা ঈদগা ভাঙ্গনে অনুষ্ঠিত বৃক্ষে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নোয়াখালী জেলা প্রশাসক শফিকুল ইসলাম। পরে উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানh মোল্লার সভাপতিত্বে জেলা প্রশাসক হলরুমে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জেলাশাসক শফিকুল ইসলাম . সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোমায়রা ইসলাম. অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) লিয়াকত আকবর. পিপি অ্যাডভোকেট শাহাদাত হোসেন শাহাদাত হোসেন. নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল মোতালেব আপেল সাংবাদিক মনিরুজ্জামানও শাহাদাত হোসেন বাবু সহ বিভিন্ন কর্মকর্তাগণ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা অনুযায়ী শিক্ষার্থী সহ সকলকে দুইটি করে গাছ লাগার অনুরোধ জানান ডিসি।। বন বিভাগের উদ্যোগে
এই মেলা আগামী ৭দিন চলবে।মেলায় প্রায় ২৫টি স্টল স্থান পেয়েছে বলে জানান সদর উপজেলা রেঞ্জ কর্মকর্তা কামরুজ্জামান।












