ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

হাতিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত ৯১জন শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

???????????????

বিএননিউজঃ মেধা সততা দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয় নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হাতিয়া উপজেলা শাখার উদ্যোগে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ২০২৬ সালের এসএসসি, ও দাখিল  পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৯১ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার সকালে উপজেলার দ্বীপ উন্নয়ন সংস্থার মিলনায়তনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জি পি এ-৫ অর্জনকারী ৯১ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়।

হাতিয়া উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. আবদুল ওহাব বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক। প্রধান বক্তা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্ল্যানিং সম্পাদক সুমন সরকার। প্রধান আলোচক কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য আবদুল্লাহ আল মাহবুব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন চেয়ারম্যান জামসেদুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতিয়া উপজেলা আমির মাস্টার বোরহানুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা দক্ষিণ শাখার সভাপতি আরাফাত হোসাইন সিফাত এবং অ্যাডভোকেট নোমান সিদ্দিকী।

এ ছাড়া অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন কলেজ, মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক এবং বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে ভবিষ্যৎ শিক্ষাজীবন ও কর্মজীবন নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

বক্তারা বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না; শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমের চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

তাঁরা শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার পাশাপাশি নিয়মিত পড়াশোনা, সুশিক্ষা অর্জন এবং নৈতিক ও মানবিক জীবনযাপনের আহ্বান জানান।

পরে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সর্বাধিক পঠিত

হাতিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত ৯১জন শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

হাতিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত ৯১জন শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

আপডেট: ০৪:০০:৩০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬