বি এন নিউজঃনোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার আলোকবর্তিকা, প্রখ্যাত হাদিস বিশারদ ও প্রথিতযশা আলেমেদ্বীন মুহাদ্দিছ রুহুল আমিন(রাহ.) স্মরণে এক আলোচনা ও দু’আর মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার হাতিয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসায় মুহাদ্দিছ রুহুল আমিন(রাহ.) ফাউন্ডেশন এ সভার আয়োজন করেন।হাতিয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা বাহাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মুহাদ্দিছ রুহুল আমিন(রাহ.) ফাউন্ডেশন’র চেয়ারম্যান যোবায়ের ইসলাম।
সভায় প্রধান অতিথির ছিলেন মাওলানা মুহাদ্দিছ আবুল কাশেম ,বক্তব্য রাখেন,মুহাদ্দিছ হুজুরের সুযোগ্য উত্তরসূরী মাওলানা তাওফিকুল ইসলাম, মাওলানা এইউএম ইদ্রিস,মাস্টার বোরহানুল ইসলাম, হাতিয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট আ.ফ.ম আব্দুস ছালাম, বীর মুক্তিযোদ্ধা খোন্দকার আবুল কালাম, মাওলানা কাজী আব্দুর রহিম ও কবি আমিনুল এহছান মিলাদ প্রমুখ।
প্রধান অতিথি মাওলানা মুহাদ্দিছ আবুল কাশেম বলেন, মুহাদ্দিছ রুহুল আমিন(রাহ.) ছাত্রদের খুব সন্দর ও ধীরস্থিরভাবে পড়াতেন। তাঁকে সবাই বেঙ্গল হুজুর ও মুহাদ্দিছ হুজুর নামে জানতেন। তিনি ছিলেন আলেমে হক্কানি।
স্মরণসভায় বক্তারা মুহাদ্দিছ রুহুল আমিন(রাহ.) এর শিক্ষা ও কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং ধর্মীয় ও সামাজিক ক্ষেত্রে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তাঁরা বলেন, মাওলানা মুহাদ্দিছ রুহুল আমিন (রাহ.) ছিলেন বহুমুখী প্রতিভাবান ব্যাক্তি।
এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় শতাধিক মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে মুহাদ্দিছ রুহুল আমিন (রাহ.) আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।










