ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায়,নোয়াখালীতে আটক – ৪

এনায়েত হোসেনঃ নোয়াখালী  সদর উপজেলায় মো. কবির হোসেন নামে প্রতিবন্ধী এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে নোয়াখালী সুধারাম থানায় এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন এই তথ্য জানান। তিনি জানান ঘটনাটি খুবই মর্মান্তিক । এই ঘটনাই পুলিশ ও এস আ রবি যৌথ উদ্যোগে চারজনকে আটক করা হয়েছে। এবং পুলিশ এ ঘটনায় আটজনকে সনাক্ত করেছে।। এর আগে মঙ্গলবার বিকেল নোয়ান্নই ইউনিয়নের ইসলামগঞ্জ বাজার এলাকায় গাছের সাথে বেঁধে তাকে মারধর করা হয়। পরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নেয়াজপুর ইউনিয়নের দেবীপুর গ্রামে একটি দোকানের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সোনাপুরের একটি ওয়ার্কশপ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা চুরির অভিযোগে কবিরকে আটক করে মারধর করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাকে আহত অবস্থায় বেঁধে জিজ্ঞাসাবাদ করতে দেখা যায়।লাশ মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। নিহতের মা বাদী হয়ে সুধারাম থানায় মামলা করেছে।

নজরুল বর্ষের প্রতিযোগিতায় জেলা পর্যায়ে হাতিয়ার দুই কলেজের কৃতিত্ব 

প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায়,নোয়াখালীতে আটক – ৪

আপডেট: ০২:৫৮:০৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬