ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

১৩ বছরের সন্তানকে রেখে গৃহবধূ নিখোঁজ, ৭ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যাওয়ার অভিযোগ

মোঃএনায়েত হোসেনঃদীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবন। সংসারে ১৩ বছর বয়সী একমাত্র সন্তান। স্ত্রী-সন্তানের সুন্দর ভবিষ্যতের আশায় দেড় বছর আগে জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান স্বামী মোহাম্মদ জহিরুল ইসলাম। প্রবাসে কঠোর পরিশ্রম করে জমানো অর্থে পরিবারকে ঘিরে দেখছিলেন সুখের স্বপ্ন। তবে সেই স্বপ্নে এখন নেমে এসেছে অনিশ্চয়তার ছায়া। স্বামীর অভিযোগ, ১৩ বছরের সন্তানকে রেখে দেড় বছরের জমানো সাত লাখ টাকা ও ছয় ভরি স্বর্ণালঙ্কার নিয়ে নিখোঁজ হয়েছেন তাঁর স্ত্রী রোজিনা আক্তার।

বুধবার (১৮ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে নোয়াখালীর সেনবাগ উপজেলার খলিল মিয়ার হাট বাজারসংলগ্ন বীজবাগ এলাকায় বাবার বাড়ি থেকে পার্শ্ববর্তী খালার বাড়িতে যাওয়ার কথা বলে বের হন রোজিনা। এরপর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি।
নিখোঁজ রোজিনার স্বামী মোহাম্মদ জহিরুল ইসলাম বর্তমানে দক্ষিণ আফ্রিকায় কর্মরত। তিনি অভিযোগ করে জানান, তাঁদের দাম্পত্য জীবনের বয়স প্রায় ১৫ বছর। তাঁদের ১৩ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। স্ত্রী ও সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করেই তিনি দেড় বছর ধরে প্রবাসে কঠোর পরিশ্রম করছেন।

জহিরুল ইসলামের দাবি, তাঁর অজান্তে স্ত্রী ফেনীর দাগনভূঞা এলাকায় আলফা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরিতে যোগ দেন। সেখানে কর্মরত অবস্থায় অন্য এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন বলে তিনি জানতে পারেন। এ নিয়ে তাঁদের মধ্যে পারিবারিক মনোমালিন্য চলছিল। এরই মধ্যে বুধবার রাতে বাড়ি থেকে বের হওয়ার সময় দেড় বছরের কষ্টার্জিত সঞ্চয়ের সাত লাখ টাকা ও ছয় ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যান বলে অভিযোগ তাঁর।

আবেগাপ্লুত কণ্ঠে প্রবাসী জহিরুল ইসলাম বলেন, ‘স্ত্রী-সন্তানের সুখের কথা চিন্তা করেই সাত সাগর-তেরো নদী পেরিয়ে দক্ষিণ আফ্রিকায় পড়ে আছি। দিনরাত পরিশ্রম করে টাকা জমিয়েছি, যেন পরিবারকে নিয়ে ভালোভাবে জীবন কাটাতে পারি। কিন্তু আজ আমার ১৩ বছরের ছেলেটি মাকে ছাড়া অসহায় হয়ে পড়েছে। আমার একটাই চাওয়া, ছেলের মুখের দিকে তাকিয়ে রোজিনা যেন ফিরে আসে। সংসারে কোনো ভুল-বোঝাবুঝি থাকলে আমরা আলোচনার মাধ্যমে সমাধান করতে চাই।’

এদিকে রোজিনার বাবা মোহাম্মদ হানিফ জানান, তাঁর মেয়ে বাবার বাড়িতেই থাকতেন। কিছুদিন আগে আলফা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করার আগ্রহ প্রকাশ করেন রোজিনা। পরিবারের পক্ষ থেকে নিষেধ করা হলেও তিনি স্বামী ও বাবার মতের বাইরে গিয়ে সেখানে চাকরিতে যোগ দেন।
হানিফ বলেন,বুধবার রাতে আমার মেয়ে খালার বাড়িতে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়। এরপর থেকে তার কোনো খোঁজ পাচ্ছি না। আত্মীয়স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। মেয়ের এমন নিখোঁজ হওয়ার ঘটনায় আমরা সবাই দুশ্চিন্তায় আছি। এ ঘটনায় সেনবাগ থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি নিচ্ছি।’

দীর্ঘ ১৫ বছরের সংসার, ১৩ বছরের সন্তান এবং প্রবাসী স্বামীর অপেক্ষা—সব মিলিয়ে রোজিনার নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছে দুই পরিবার। পরিবারের সদস্যরা তাঁর সন্ধান পেতে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছেন। তাঁদের প্রত্যাশা, রোজিনা সুস্থ ও নিরাপদে ফিরে আসবেন এবং পারিবারিক সংকটের অবসান ঘটবে।

সর্বাধিক পঠিত

নোয়াখালীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে শিশুদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ

১৩ বছরের সন্তানকে রেখে গৃহবধূ নিখোঁজ, ৭ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যাওয়ার অভিযোগ

আপডেট: ১২:৩৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬