ঢাকা ১০:০১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

রামপুরা এলাকায় গণহত্যা: তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

  • নিউজ ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:৩৯:৫২ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
  • ১৫৩

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরা এলাকায় গণহত্যার ঘটনায় তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ রবিবার দুপুর পৌনে ১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি (চিফ প্রসিকিউটর) তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, রামপুরায় গণহত্যার ঘটনায় তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তবে তাদের নামপরিচয় এখনই প্রকাশ করছি না। এতে করে তারা সতর্ক হয়ে যেতে পারেন কিংবা পালিয়ে যেতে পারেন। যখন তাদের গ্রেফতার করা হবে তখনই সবাই দেখতে পাবেন।

সর্বাধিক পঠিত

হাতিয়ায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর শুভ উদ্বোধন।।

রামপুরা এলাকায় গণহত্যা: তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আপডেট: ০২:৩৯:৫২ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫