ঢাকা ০১:১২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

৪০দিন পাঁচ ওয়াক্ত  মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করায় শিশু কিশোরদের মাঝে বাই সাইকেল উপহার।

মোঃএনায়েত হোসেনঃ মাদক সন্ত্রাস ও কিশোরগ্যাং থেকে সমাজে পরিবর্তন লক্ষ্যে নোয়াখালী পৌরসভার পশ্চিম মাইজদী তে টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে আদায় করায় ১০ থেকে ১৫ বছর বয়সী শিশু-কিশোরদের মাঝে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। ১৩ জন শিশু-কিশোর এই প্রতিযোগীতায় মসজিদে নামাজ অংশগ্রহণ করে। ইমামের হাজিরা খাতা অনুযায়ী এদের মধ্যে ১৩ জন শিশু-কিশোর ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেন আল ফালাহ জামে মসজিদে।

রোববার বাদ আসর নামাজের পর নোয়াখালী পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ হারুন অর রশিদের উদ্যোগে স্থানীয় এলাকাবাসী এই ১৩ জন শিশু কিশোরকে ফুলের মালা দিয়ে বরণ ও ভালো কাজের পুরস্কার হিসেবে বাইসাইকেল উপহার প্রদান করেন। এই সময় বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী হারুনুর রশিদ জানান। প্রতিটি সমাজে যেভাবে মাদক ও সন্ত্রাসী কার্যক্রম ছড়িয়ে পড়েছে। এই জাতীয় ভালো উদ্যোগের মাধ্যমে তাদেরকে ফিরিয়ে আনতে হবে। এই লক্ষ্যে আমি এই জাতীয় উদ্যোগ নিয়েছি। তাহলে বিভিন্ন সমাজের মাদক সন্ত্রাসী থেকে ফিরে আসবে এবং সমাজে অনেক পরিবর্তন আসবে বলে আমার বিশ্বাস। এদিকে আসরের নামাজ শেষে শিশু কিশোরদের গলায় ফুলের মালা পরিয়ে দেয় এবং বাইসাইকেল হাতে তুলে দেন পৌরসভা সম্ভাব্য মেয়র প্রার্থী আলহাজ্ব মোঃ হারুন অর রশিদ।

আপডেট: ১২:৫৮:০৩ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬