বিএননিউজ:নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বিভিন্ন ঘাটে টোল আদায়ে অনিয়মের অভিযোগ এবং বিএনপিকে জড়িয়ে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ জাতীয় সংসদে মিথ্যা বক্তব্যে দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে হাতিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (৫ সেপ্টেম্বর) দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে হাতিয়া পৌরসভা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক মোকারম বিল্লাহ শাহদাত বলেন, হাতিয়ার বিভিন্ন ঘাটে টোল আদায় নিয়ে যে অনিয়মের অভিযোগ উঠেছে, সেটির সঙ্গে হাতিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনকে জড়িয়ে জাতীয় সংসদে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের দেওয়া বক্তব্য সঠিক নয়। তারা ওই মিথ্যা বক্তব্যের প্রতিবাদ জানান এবং বিষয়টি নিয়ে সঠিক তথ্য তুলে ধরার দাবি করেন। হাতিয়ার বাংলা বাজারঘাট,নলচিরা ঘাট ও চেয়ারম্যান ঘাট এনসিপি নেতারা ইজারা নেয় কিন্তু দোষ পড়ে যায় বিএনপির উপর।
এ ব্যপারে গত ৯ আগষ্ট উপজেলা নির্বাহী কমকর্তার কার্যালয়ে যৌথ আলোচনায় হাতিয়া থানা অফিসার ইনছার্জ মোঃ কবির হোসেন,বিআইডব্লিউটিএ, ট্রাফিক ইন্সপেক্টর, মোঃ মাসুম বিল্লাহ্ ও চেয়ারম্যান ঘাট ইজারাদার পক্ষের ম্যানেজার শাহীন আলম উপস্থিতিতে যৌথ স্বাক্ষরে ঘাটের টোল ৫টাকা করে নেয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু সাপ্তাহ খানেক চলার পর পুনরায় আবার ১০ টাকা নেয়া হচ্ছে।
হাতিয়া উপজেলা বিএনপি ওঅঙ্গ সংগঠনের পক্ষ থেকে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ জাতীয় সংসদে মিথ্যা বক্তব্যর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফাহিম উদ্দিন,উপজেলা ছাত্রদলের আহবায়ক রিয়াজ মাহমুদ,সেচ্ছাসেবকদল সদস্য সুমন তালুকদার,বিএনপি নেতা মাসুম প্রমুখ।
এ ছাড়াও উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।










