বি এন নিউজঃ নোয়াখালীর হাতিয়া উপজেলায় ষষ্ঠ আন্ত:স্কুল ও তৃতীয় আন্ত:কলেজ বিতর্ক প্রতিযোগিতা শেষ হয়েছে। তিনদিন ব্যাপী এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজক হাতিয়া ডিবেটিং সোসাইটি। শেষ দিনে শুরুতে কলেজ পর্যায়ের বিতর্ক অনুষ্ঠিত হয়। বিতর্কের বিষয় ছিল, “সামাজিক অস্থিরতার মূল কারণ আধুনিক প্রযুক্তি”। পক্ষে ছিল, হাতিয়া ডিগ্রী কলেজ আর বিপক্ষে ছিল প্রকৌশলী ফজলুল আজিম মহিলা কলেজ। বিচারকদের রায়ে বিজয়ী হয় বিপক্ষে দলের তার্কিকরা। স্কুল পর্যায়ে “কিশোর অপরাধ রোধে আইনের চেয়ে পরিবারের ভূমিকা মূখ্য” বিষয়ে প্রতিদ্বন্দ্বিতা করে হাতিয়ার দুই প্রখ্যাত স্কুল , সুখচর মফিজিয়া উচ্চ বিদ্যালয় ও আবদুল মোতালেব উচ্চ বিদ্যালয়। জমজমাট বিতর্কে বিজয়ী হয়ে শ্রেষ্ঠত্ব ধরে রাখেন আবদুল মোতালেব (এ এম) উচ্চ বিদ্যালয়। পরে হাতিয়া ডিবেটিং সোসাইটির সভাপতি ও বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সাবেক সহ-সভাপতি শাফায়াত উদ্দীন এবং প্রধান অতিথি হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বিতার্কিকদের হাতে পুরষ্কার তুলে দেন। উল্লেখ্য ২৮ আগস্ট শুরু হয় হাতিয়া ডিবেটিং সোসাইটি’র আয়োজনে, ৩ য় বিতর্ক কর্মশালা এবং ষষ্ঠ আন্ত:স্কুল ও তৃতীয় আন্ত:কলেজ বিতর্ক প্রতিযোগিতা। যেখানে হাতিয়া দ্বীপের মাধ্যমিক পর্যায়ের ২৬ টি শিক্ষাপ্রতিষ্ঠান ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৪টি কলেজ অংশ নিয়েছে।
শিরোনাম:
হাতিয়ায় ষষ্ঠ আন্ত:স্কুল ও তৃতীয় আন্ত:কলেজ বিতর্ক প্রতিযোগিতার সমাপ্তি
-
সেন্ট্রাল ডেস্ক
- আপডেট: ১১:০১:২১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- ১
সর্বাধিক পঠিত















