বিএন নিউজঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তির, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে নিঝুমদ্বীপ বন্দরটিলা বাজারে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মো. আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ফজলুল আজিম।
বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জিয়া পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে দোয়া করা হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,প্রকৌশলী মোহাম্মদ আজিম মহিলা কলেজের সাবেক সভাপতি শামীমা আজিম, উপজেলা বিএনপির সাবেকসহ সভাপতি মোছলেহ উদ্দিন নিজাম চৌধুরী ,সাংগঠনিক সম্পাদক ইকবাল উদ্দিন রাশেদ, হাতিয়া পৌরসভা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আলা উদ্দিন আলো। এডভোকেট সাদ্দাম হোসন।
এসময় নিঝুমদ্বীপের বিভিন্ন ওয়াড থেকে দলীয় নেতা-কর্মীর আলোচন সভা ও দোয়ায় উপস্থিত ছিলেন।











