বি এন নিউজঃ নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেছেন,নির্বাচিত হলে হাতিয়াকে ৩টি উপজেলা সহ জেলাতে রুপান্তিরিত করা হবে।
অতীতের সন্ত্রাসের রাজনৈতি পেছনে ফেলে শান্তি ও উন্নয়নের নতুন হাতিয়া গড়ে তুলতে চান তিনি। উদ্যোগ নিলে চাঁদাবাজি বন্ধ করা সহ ভূমিদস্যুদের কবল থেকে ভূমি উদ্ধার করা সম্ভব তার প্রমান তিনি ইতোমধ্যে দেখিয়েছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারী) বিকেলে হাতিয়া উপজেলার ওছখালী কেএসএস সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামাযাতের আমির মাষ্টার বোরহান উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হান্নান মাসউদ বলেন, হাতিয়ার নৌ-ঘাটগুলোতে অতীতে নদী পারাপারে মা-বোনদেরকে হয়রানি ও অপমানের ঘটনা কেউ ভুলে যায়নি। তাই ভয়ভীতি উপেক্ষা করে জনগণকে আগামী ১২ ফেব্রুয়ারী নির্বাচনে শাপলা কলি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
পরে তিনি নির্বাচনী ইশতেহার তুলে ধরে তিনি বলেন, তুফানিয়া এলাকা থেকে হিলটন মোড় পর্যন্ত সড়ককে প্রধান সড়কে উন্নীত করা হবে। নদীভাঙন রোধে স্বল্প ও দীর্ঘমেয়াদি প্রকল্প গ্রহণ, রহমত বাজার, সূর্যমুখী, কমলার দীঘি ও নিঝুম দ্বীপকে পর্যটন কেন্দ্র আধুনিকায়ন এবং নিরাপত্তা জোরদার করা হবে। পাশাপাশি স্থানীয়দের জন্য টেকসই কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করার পরিকল্পনার কথাও জানান তিনি।
জনসভায় হাতিয়া উপজেলা ও পৌর জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ছাত্র শক্তি ও যুব শক্তিসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এর আগে জনসভাকে কেন্দ্র করে হাতিয়ার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মী ও সমর্থকরা শাপলা কলি প্রতীকের পক্ষে মিছিল নিয়ে সভাস্থলে জড়ো হন। এতে সভাস্থল ও আশপাশের সড়ক গুলোতে মানুষের উপচেপড়া ভিড় দেখা যায়।
শিরোনাম:
নির্বাচিত হলে হাতিয়াকে ৩টি উপজেলা সহ জেলাতে রুপান্তরিত করা হবে। হান্নান মাসউদ
-
সেন্ট্রাল ডেস্ক
- আপডেট: ০৯:৪০:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
- ০










