বিএন প্রতিনিধি:নোয়াখালীর হাতিয়া উপজেলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৩ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও পুলিশের সমন্বয়ে হাতিয়া থানাধীন আফাজিয়া বাজার ও হাতিয়া বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে সন্দেহভাজন এলাকায় তল্লাশি চালিয়ে আনুমানিক ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসার সাথে জড়িত ২ জনকে আটক করা হয়।
আটককৃত ব্যাক্তিরা হলেন হাতিয়া উপজেলার হরনি ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আজিমপুর গ্রামের, অলি উল্ল্যাহর ছেলে মোঃ কামাল উদ্দিন(৩৯),অপরজন একই এলাকার মাইনুদ্দিন বাজার ০৬ নং ওয়ার্ড ভুয়ার চর গ্রামের আলমগীর হোসেনের ছেলে মো: জাহাঙ্গীর আলম(৪৩)।
পরবর্তীতে জব্দকৃত গাঁজা ও আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে কোস্ট গার্ডের দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোঃ আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।










