তছলিম হোসেনঃ নোয়াখালীর হাতিয়া উপজেলায় ১১ নং নিঝুমদ্বীপ ইউনিয়নের বিএনপির নেতা ইব্রাহিম পার্টির ৩ সদস্যকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।
বৃহঃবার সকাল ১১টার সময় হাতিয়া উপজেলার স্থানীয় নলচিরা ঘাট দিয়ে পালিয়ে যাওয়ার সময় গোপন তথ্যের ভিত্তিতে ৩ জনকে পুলিশ গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন- নিঝুম দ্বীপ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বসুন্ধরা গুচ্ছ গ্রামের মৃত মোজাহার উদ্দিনের ছেলে মিরাজ উদ্দিন, একই গ্রামের মৃত ফসিয়ল আলমের ছেলে আবুল হোসেন, মহিউদ্দিন ও বুদ্ধি মাঝির ছেলে মোঃ ইলিয়াস হোসেন।
হাতিয়া থানা মামলা সূত্রে জানা যায়, নিঝুম দ্বীপ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আনোয়ার হোসেনের সাথে নদীতে মাছ, কাঁকড়া ধরা, পাড় ও ঘাট দখল নিয়ে ইউনিয়ন বিএনপির নেতা ইব্রাহিম পার্টির সাথে দীর্ঘদিন ধরে দন্দ্ব চলে আসছে। তারই আলোকে পূর্বশত্রুতার জের ধরে গত ২৫/৪/২৬ ইং তারিখে সন্ধ্যা ৭ টার সময় নামার মোড়ে ইব্রাহিম পার্টির সদস্যরা আনোয়ার হোসেনের লোকজনের উপর হামলা চালায়। এ ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়। পরে এ ঘটনায় থানায় একটি মামলা হয়। মামলার গ্রেফতার এড়াতে হাতিয়া থেকে ইব্রাহিম পার্টির ৩ সদস্য নলচিরা ঘাট দিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় পুলিশ তাদেরকে গ্রেফতার করে।
এবিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কবির হোসেন জানান, এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে। গ্রেফতারকৃত ৩ জনকে আটক দেখিয়ে নোয়াখালী কোর্টে প্রেরণ করা হয়েছে।










