ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬

হাতিয়ায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

বি এন নিউজঃ বিশ্ব তামাক মুক্ত দিবস ২০২৬ উপলক্ষে নোয়াখালীর হাতিয়ায় “আকর্ষণের মুখোশ উন্মোচন: নিকোটিন ও তামাক আসক্তি মোকাবিলা“ প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩১ মে) হাতিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি ও উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মশিউর রহমান, বক্তব্য রাখেন ডাঃ সাইফুল ইসলাম, হাতিয়া প্রেসক্লাবের সভাপতি ফিরোজ উদ্দিন।

আলোচনা সভায় বক্তারা তামাক ও নিকোটিনজাত পণ্যের ক্ষতিকর প্রভাব তুলে ধরে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।তামাকের ব্যবহার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। বিশেষ করে তরুণ প্রজন্মকে তামাক ও নিকোটিন আসক্তি থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোকে একযোগে কাজ করার আহবান জানান।

এ সময় বিভিন্ন সরকারি কর্মকর্তা, সাংবাদিক,ও সুধীজন উপস্থিত ছিলেন।

নৌ দুর্ঘটনা কমিয়ে আনতে ও নৌপথে নিরাপত্তা নিশ্চিতের তাগিদ নৌযান শুমারির অবহিতকরণ সেমিনারে নোয়াখালী জেলাপ্রশাসক

হাতিয়ায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

আপডেট: ০৬:৫১:০১ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬