ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন

বিএন নিউজঃ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বিচ্ছিন্ন সুখচর ইউনিয়নের ঢালচরে ডাকাত সোহেল,পারভেজ,জহির,ইউছুপের ডাকাতি, বনদস্যুতা, চাঁদাবাজি, বন দখল, খাল দখল ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে অভিযুক্তদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান এলাকাবাসী।

শনিবার সুখচর ইউনিয়নের ঢালচরের মসজিদ মার্কেট এলাকায় স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে ঢালচর এলাকার বাসিন্দারা জলদস্যু ও বনদস্যুদের নির্যাতনের শিকার হয়ে আসছেন। ভূমিহীনদের জমি দখল, সরকারি বাগানের গাছ কেটে বন উজাড় এবং বিভিন্ন ধরনের হয়রানির মাধ্যমে সোহেল,পারভেজ,জহির,ইউছুপ ডাকাত এলাকায় আধিপত্য বিস্তার করছে। অভিযুক্তদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান এলাকাবাসী।

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসমাইল হোসেন, আলতাফ সর্দার কামালউদ্দিন তালুক , নাছির উদ্দিন, মহিউদ্দিন সেরাং, লিমা আক্তার ,স্বপ্না আক্তার,মিরাজ উদ্দিন,খবির উদ্দিন ছকিদার সহ আরও অনেকে।

বক্তারা অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, নিরীহ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রকৃত দখলকৃত জমি, খালও সরকারি বনভুমি  উদ্ধার করার দাবি জানান।

মানববন্ধন শেষে বাজার এলাকায় একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

আপডেট: ০৪:৩৩:০০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬