ঢাকা ০৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

প্রবীণ সাংবাদিক এম দিলদার উদ্দিন আর নেই

বি,এন, নিউজঃনোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়া প্রেসক্লাবে সাবেক সভাপতি, প্রবীণ সাংবাদিক, বিশিষ্ট লেখক, সাহিত্যিক, গল্পকার, উপন্যাসিক এবং হাতিয়া কণ্ঠ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এম দিলদার উদ্দিন বুধবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে অসুস্থ অবস্থায় নোয়াখালী সদর হাসপাতালে নেওয়ার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি হাতিয়া উপজেলার ছৈয়দিয়া এলাকার মরহুম জাহাঙ্গীর মিয়ার ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী ২মেয়ে ১ছেলে সহ বহু আত্নীয় স্বজনরেখে গেছেন।

এম দিলদার উদ্দিন ছিলেন হাতিয়ার সাংবাদিকতা ও সাহিত্য অঙ্গনের অন্যতম পথিকৃৎ। ১৯৮৪ সালে তিনি ‘দ্বীপচিত্র,নামে একটি মাসিক সংবাদপত্র প্রকাশ করেন, যা হাতিয়া থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র হিসেবে পরিচিত। পরবর্তীতে এই প্রকাশনাই ‘হাতিয়া কণ্ঠ,নামে নতুনভাবে আত্মপ্রকাশ করে এবং দীর্ঘদিন ধরে দ্বীপাঞ্চলের মানুষের মুখপাত্র হিসেবে ভূমিকা পালন করে।

সাংবাদিকতার পাশাপাশি তিনি ছিলেন একজন প্রতিভাবান লেখক। গল্প, উপন্যাস, প্রবন্ধ ও কবিতাসহ সাহিত্যচর্চার বিভিন্ন ক্ষেত্রে তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। তাঁর লেখায় হাতিয়ার ইতিহাস, সংস্কৃতি, সমাজ ও মানুষের জীবনসংগ্রাম বারবার উঠে এসেছে।

এম দিলদার উদ্দিনের মৃত্যুতে হাতিয়া প্রেসক্লাব গভীর শোক প্রকাশ করেছে। এক শোকবার্তায়  হাতিয়া প্রেসক্লাবের সভাপতি মো: ফিরোজ উদ্দিন ও হাতিয়া প্রেসক্লাব পরিবার মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বৃহস্পতিবার বাদ আসর নোয়াখালীর কালিতারা এলাকায় নিজ বাড়ি সংলগ্ন মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজার নামাজ শেষে পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

প্রবীণ সাংবাদিক এম দিলদার উদ্দিন আর নেই

প্রবীণ সাংবাদিক এম দিলদার উদ্দিন আর নেই

আপডেট: ০৫:০৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬