ঢাকা ১২:১৯ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

হাতিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে র‌্যালি আলোচনা সভা

বিএননিউজঃ“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬  উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৬ জুলাই) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), হাতিয়া,নোয়াখালীর যৌথ উদ্যোগে র‌্যালি ও উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

হাতিয়া উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহতাব উদ্দিন অপুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মশিউর রহমান,বক্তব্য রাখেন উপজেলা কৃষি কমকর্তা আব্দুল বাছেত সবুজ, হাতিয়া প্রেসক্লাব সভাপতি মো. ফিরোজ উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়নে পল্লী উন্নয়নের বিকল্প নেই। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং সমবায়ভিত্তিক উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। সরকারের উন্নয়ন কার্যক্রম সফল করতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপরও গুরুত্বারোপ করেন তারা।

এ ছাড়াও অনুষ্ঠানে জনপ্রতিনিধি, শিক্ষক, এনজিও প্রতিনিধি,সমবায় কর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপডেট: ১২:১৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬