ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

হাতিয়ায় সড়ক নির্মাণকাজ নিয়ে সংঘর্ষ, আহত ৬

বি এন নিউজ: নোয়াখালীর হাতিয়ায়  সড়ক ও জনপদ বিভাগের প্রধান সড়ক নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ছয়জন আহত হয়েছেন। শনিবার  সন্ধ্যায় উপজেলা সদরের আদালত ভবন সংলগ্ন প্রধান সড়কে এ ঘটনা ঘটে। আহতরা হলেন এনসিপির শ্রমিক শক্তির আহ্বায়ক নীরব, সুখচর ইউনিয়ন এনসিপির সদস্য সচিব ইসমাইল, এনসিপি নেতা হৃদয় এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার শামীম, কর্মচারী নাহিদ ও সোহরাব ।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে ১১ কিলোমিটার সড়কের উন্নয়নকাজ কাজের দায়িত্ব পেয়েছে মের্সাস জামাল ইঞ্জিনিয়ারিং নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। শনিবার আদালত ভবনের সামনে সড়কে ঢালাইয়ের কাজ চলাকালে এনসিপির শ্রমিক শক্তির নেতা আবির ও ইসমাইল কাজের মান নিয়ে প্রশ্ন তোলেন। এ সময় সেখানে থাকা ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজনের সাথে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে ।

উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল উদ্দিন রাশেদ অভিযোগ করেন, এনসিপির নেতাকর্মীরা কাজে বাধা ও চাঁদা দাবির চেষ্টা করেন। তবে এনসিপির শ্রমিক শক্তির নেতা আবির দাবি করেন, নিম্নমানের নির্মাণকাজের প্রতিবাদ করায় তাদের ওপর হামলা চালানো হয়েছে ।

সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. মহিবুল্লাহ সুমন জানান, গাইড ওয়াল নিয়ে আগের আপত্তির পর ঠিকাদারকে ইট পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছিল ।

হাতিয়া থানার ওসি মোহাম্মদ কবীর হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি ।

সর্বাধিক পঠিত

হাতিয়ায় সড়ক নির্মাণকাজ নিয়ে সংঘর্ষ, আহত ৬

হাতিয়ায় সড়ক নির্মাণকাজ নিয়ে সংঘর্ষ, আহত ৬

আপডেট: ১১:৩৯:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬