ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

হাতিয়ায় কোস্টগার্ডের অভিযানে ইয়াবা, চাইনিজ কুড়াল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক

 বি,এন, নিউজঃ নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ইয়াবা,একটি চাইনিজ কুড়াল ও নগদ টাকাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) ভোর ৪টার দিকে হাতিয়া থানার সেকু মার্কেট সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া এ বিশেষ অভিযান চালায়।
অভিযান চলাকালে  ৫২ পিস ইয়াবা মুল্য ২৬ হাজার টাকা, ১টি চাইনিজ কুড়াল এবং নগদ ৬ হাজার ৫৮০ টাকা উদ্ধার একই সঙ্গে এক মাদক কারবারিকে আটক করা হয়।
কোস্টগার্ড সূত্র জানায়, উদ্ধারকৃত আলামত এবং আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ কোস্টগার্ডের দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত জানান, সমাজ থেকে মাদকের ভয়াবহ বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে।
সর্বাধিক পঠিত

আপডেট: ০৫:০৭:০৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬