ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

হাতিয়ায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ ও গরু-মহিষ চুরির বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

বিএন নিউজঃ নোয়াখালী হাতিয়ার  সীমান্তবর্তী টাংকির ঘাটের মাছ ব্যবসায়ী ফখরুল ব্যাপারীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ এবং হাতিয়ার সুখচর ইউনিয়নের ঢালচরে ভূমিহীনদের গরু-মহিষ চুরির ঘটনায় অভিযুক্ত ইব্রাহীম গংদের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে নারী ও পুরুষ সহ সহস্রাধিক এলাকাবাসী।

রোববার দুপুরে টাংকির ঘাটে সহস্রাধিক ভূমিহীন নারী পুরুষ মিলিয়ে  একত্রিত হয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

এ সময় বক্তারা অভিযোগ করেন, মাছ ব্যবসায়ী ফখরুল ব্যাপারীর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। পাশাপাশি ঢালচরে ভূমিহীনদের গরু-মহিষ চুরির সঙ্গে জড়িত সন্ত্রাসী ইব্রাহিম গংদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী বলেন, মিথ্যা অপপ্রচার বন্ধ এবং চুরির ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।

আপডেট: ০৬:৫৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬