ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

হাতিয়ায় ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বি,এন,নিউজঃনোয়াখালীর হাতিয়ায় অস্ত্র আইনের মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আতিকুল ইসলাম প্রকাশ ইয়াকুব আলীকে গ্রেপ্তার করেছে হাতিয়া থানা পুলিশ।

​শনিবার (৮ আগস্ট) রাত ৮ টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃত আতিকুল ইসলাম সোনাদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব চরচেঙ্গার (মন্নান মুন্সি বাড়ির) আব্দুল আলীমের ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৭ জুনের হাতিয়া থানার একটি অস্ত্র মামলার (এফআইআর নং-১৭/১৩১, ধারা: The Arms Act 1878 এর 19(f)) ৭ বছরের  সাজাপ্রাপ্ত আসামি ছিলেন আতিকুল। হাতিয়া থানার অফিসার ইনচার্জের (ওসির) নেতৃত্বে জাহাজমারা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিরস্ত্র) মোঃ মহসিন তালুকদার, এসআই (নিরস্ত্র) মোহাম্মদ আকতার হোসেন, এসআই (নিরস্ত্র) মোঃ হাফেজের রহমানসহ পুলিশের একটি দল সোনাদিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

​হাতিয়া থানা পুলিশ সুত্রে জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

হাতিয়া নৌরুটে যাত্রীপ্রতি ৫ টাকার বেশি টোল নয়

হাতিয়ায় ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আপডেট: ০৪:০৯:২৪ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬