বি এন নিউজঃ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় “মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান, দেশের যুব সমাজকে বাচাঁন ” প্রতিপাদ্য বিষয় নিয়ে হাতিয়া থানার আয়োজনে মাদক বিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১২টার সময় উপজেলা পরিষদ থেকে মাদক বিরোধী একটি র্যালী শহরের বিভিন্ন স্থান ঘুরে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়।
পরে পরিষদ হলরুমে মাদক বিরোধী আলোচনা সভায় হাতিয়া থানা ভারপ্রাপ্ত (কর্মকর্তা) মোঃ কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাসেল ইকবাল।বক্তব্য রাখেন এ এস পি (সার্কেল) হাতিয়া নুরুল আনোয়ার,হাতিয়া কোস্টগার্ড কন্টিজেন্ট ইস্টিশন কমান্ডার আকতার হোসেন,উপজেলা অতিঃ কৃষি কর্মকর্তা সুবাস পাল প্রমুখ।
বক্তারা মাদকের বিরুদ্ধে দেশের যুব সমাজকে বাচাঁতে সকলের সহযোগিতা কামনা করেন।










