ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬

ঢাকার ৪ থানা পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টার

  • নিউজ ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:০৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
  • ২০১

ভোরবেলায় ঢাকার তেজগাঁও, ধানমন্ডি, শাহবাগ ও নিউ মার্কেট থানা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এসময় তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেন।

ধানমন্ডি পরিদর্শনের সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “যারা সংঘবদ্ধভাবে মব পরিস্থিতি সৃষ্টি করছে, যারা চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি করছে; যারা ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে- তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে এবং বিচারপ্রক্রিয়ার মাধ্যমে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি চার থানার অভ্যর্থনাকক্ষ, হাজতখানা ঘুরে দেখেন। এসময় হাজতে থাকা আসামিদের সঙ্গেও কথা বলতে দেখা যায় তাকে।

উপদেষ্টা জাহাঙ্গীর বলেন, “সকালের দিকে ছিনতাই একটু বেশি হয়, তারা (পুলিশ) যেন আরও তৎপর থাকে এবং তাদের খোঁজ খবর নেওয়ার জন্য আসা। সেহেরি ঠিকমতো খাওয়া হয়েছে কিনা, এগুলো দেখার জন্য।

স্বরাষ্ট্র উপদেষ্টা ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে কয়েকটি তল্লাশিচৌকিও পরিদর্শন করেন এবং দায়িত্বরতদের সঙ্গে কথা বলেন।

নৌ দুর্ঘটনা কমিয়ে আনতে ও নৌপথে নিরাপত্তা নিশ্চিতের তাগিদ নৌযান শুমারির অবহিতকরণ সেমিনারে নোয়াখালী জেলাপ্রশাসক

ঢাকার ৪ থানা পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টার

আপডেট: ০১:০৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫